সোমবার সকাল ১০টার দিকে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার এসআই হাবিজ উদ্দিন জানান, রোববার সকালে ঐ যুবক কমলাপুরের হোটেল আরাফাতের ষষ্ঠ তলায় ৬০১ নম্বর রুমে ভাড়া উঠেন। সকালে হোটেলের কর্মচারীরা রুমে তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পান না। তখন তাদের সন্দেহ হলে থানায় খবর দেন। পরবর্তীতে হোটেলটিতে গিয়ে রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি।
.png)
এসআই হাবিজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার বিস্তারিত ঠিকানা ও তথ্য এখনো জানা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।