ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরখানে প্রেমিকাকে খুন করে ৯৯৯- এ ফোন ৪৭ বছরের প্রেমিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩
উত্তরখানে প্রেমিকাকে খুন করে ৯৯৯- এ ফোন ৪৭ বছরের প্রেমিকের
ফাইল ফটো

রাজধানীর উত্তরখানের চানপাড়া এলাকায় চল্লিশ বছর বয়সি এক নারীকে হত্যার পর জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯- এ ফোন করে খবর দিয়েছেন তার প্রেমিক। ৪৭ বছর বয়সি এই প্রেমিকের নাম হযরত আলী।

মঙ্গলবার রাতে ঐ খবর পেয়ে পুলিশ গিয়ে রাশেদা নামের ঐ নারীর লাশ উদ্ধার করে। সেখান থেকেই অভিযুক্ত হযরত আলীকে গ্রেফতার করা হয়।

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, রাতে ৯৯৯ ফোন করে হযরত আলী খবর দেন, তিনি তার স্ত্রীকে মেরে ফেলেছেন। কিন্তু সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, নিহত রাশেদা তার স্ত্রী নন।

হযরত আলী চানপাড়ার বিল্লাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্ত্রী ও সন্তান থাকেন অন্য জায়গায়।

Advertisement

পাশে দুই সন্তানের মা রাশেদার সঙ্গে হযরতের পরকীয়ার সম্পর্ক ছিল। প্রায় এক বছর ধরে চলা পরকীয়ার জের ধরে সম্প্রতি রাশেদা বিয়ের জন্য হযরত আলীকে চাপ দেয়। মঙ্গলবার রাতে হযরত আলীর বাড়িতে রাশেদা গেলে তাদের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে হযরত আলী শিলের নোড়া দিয়ে বেশ কয়েকবার রাশেদার মাথায় আঘাত করে। রাশেদা মারা গেছে বুঝতে পেরে সে ৯৯৯ এ ফোন করে। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাসির।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!