[ রাজধানী ]
সোহরাওয়ার্দী উদ্যানে যুবকের মরদেহ, পরিচয় মিললো এনআইডি থেকে
সংগৃহীত ছবি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা গেছে। তার নাম হৃদয় খান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের লালন শাহ চত্ত্বর থেকে মরদেহ উদ্ধার করি। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম-পরিচয় জানা গেছে।
হৃদয় খানের বাবার নাম টানু খান। তার বাড়ি কেরানীগঞ্জের জিনজিরাতে।
.png)
পুলিশ জানায়, হৃদয় খান মাদকাসক্ত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!