[ রাজধানী ]
রাজধানীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ লিটন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে বিমানবন্দর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিটনের কাছে ৬ কেজি গাঁজা পাওয়া গেছে। তাকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!