রাজধানীর গুলশানের কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফিয়ান ফারুক।
তিনি বলেন, রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ১১টা ১৭ মিনিটে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।