[ রাজধানী ]
মেয়েকে ধর্ষণের পর ৯৯৯ এ ফোন দিলেন বাবা
সংগৃহীত ছবি
১৩ বছর বয়সি মেয়েকে ধর্ষণের পর ৯৯৯ এ ফোন করে জানালেন বাবা নিজেই। অভিযুক্তের নাম মো. আব্দুর রহমান খাঁ (৩৩)। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার আসামি ৯৯৯ এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে জানিয়েছে। পরে ভুক্তভোগীর নানীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ধর্ষণের শিকার ঐ মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন।
.png)
ওসি মোহাম্মদ মহসীন জানান, গত জানুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখ ঐ বাসায় বাবা গভীর রাতে ২ বার ধর্ষণ করেন তার মেয়েকে।
তিনি বলেন, ঘটনা জানাজানি হলে রহমান খাঁ ৯৯৯ এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে তাকে আজ মিরপুর থানায় পাঠানো হলে ভুক্তভোগীর নানী অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়।
আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!