সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, আশপাশের লোকজনকে কাছ থেকে জানতে পারি ট্রাকের ধাক্কায় ঐ ব্যক্তি নিহত হয়েছেন। আমরা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটিকে শনাক্তের চেষ্টা করছি। তিনি সবুজবাগ থানার সিমরাইল এলাকায় থাকতেন।
.png)