[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭ হাজার ৪৮৫ ইয়াবাসহ এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম ইমরান গাজী (৪৩) ।
শনিবার যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামি একজন পেশাদার মাদকবিক্রেতা। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তার নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!