[ রাজধানী ]
বিস্ফোরণে আশেপাশের ভবনের গ্লাস ভেঙে চুরমার
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এতে একাধিক ভবনের কাচের গ্লাস ভেঙে চুরমার হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিস্ফোরণে ৮ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
এদিকে এ ঘটনায় আহত ৩০ থেকে ৩৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
বিস্ফোরণের পর অনেকে আহত হয়েছে। তাদের ভ্যান ও বিভিন্ন গাড়িতে করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয়রা।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!