[ রাজধানী ]
গুলিস্তানে বিস্ফোরণে ভবনে আটকা অনেকেই
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে বিস্ফোরণে আহতদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও।
এদিকে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হচ্ছে।
.png)
এর আগে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!