[ রাজধানী ]
রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার ৪১
ফাইল ফটো
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৪৬৯ পিস ইয়াবা, ৫৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম ৪৫২ পুরিয়া হেরোইন, ১৩ বোতল ফেনসিডিল, ৫০টি নেশাজাতীয় ইনজেকশন ও ২০ লিটার দেশিমদ জব্দ করা হয়।
.png)
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!