ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাঠাও মোটরসাইকেলে উঠে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬, ১ এপ্রিল ২০২৩
পাঠাও মোটরসাইকেলে উঠে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত
ফাইল ফটো

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। 

নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি এমএম মোর্শেদ (পিপিএম)।

তিনি বলেন, পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

এ ঘটনায় কাভার্ডভ‍্যান চালক শামিম ও পাঠাও চালকসহ তিন জনকে আটক করেছে লালবাগ থানা রাখা হয়েছে বলে জানান ওসি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!