তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে পানি নেয়া হচ্ছে। অন্যদিকে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে বিমানবাহিনীর হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি শেষ হয়ে যাওয়ায় ঢাবির ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। এছাড়া বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরো সমস্যা হচ্ছে।
.png)
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা বঙ্গবাজারের মার্কেটের আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পাশের মার্কেটের আগুনও নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, পানির সংকট রয়েছে। এই মুহূর্তে বিকল্প পানির ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনের পানি প্রয়োজন।