ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কারওয়ান বাজা‌রে ৪‌টি ভবন অতিঝুঁ‌কিপূর্ণ: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৩, ১০ এপ্রিল ২০২৩
কারওয়ান বাজা‌রে ৪‌টি ভবন অতিঝুঁ‌কিপূর্ণ: মেয়র আতিক
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বঙ্গবাজার মা‌র্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘ‌টে‌ছে। উত্তর সি‌টি করর্পো‌রেশ‌ন এলাকায়ও অনেকগু‌লো ঝুঁ‌কিপূর্ণ মা‌র্কেট রয়ে‌ছে। রাজধানীর কারওয়ান বাজা‌রের ৪‌টি ভবন অতিঝুঁকিপূর্ণ।

সোমবার মগবাজার চৌরাস্তা ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম উদ্বোধন শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

Advertisement

আতিকুল ইসলাম বলেছেন, আমা‌দের কা‌ছে আট‌টি মা‌র্কেটের তথ্য এসেছে, যেটা ঝুঁ‌কিপূর্ণ। এর ম‌ধ্যে কারওয়ান বাজা‌রের চার‌টি মা‌র্কেট অতিঝুঁ‌কিপূর্ণ। গুলশানের এক‌টি মা‌র্কেট, গুলশান-২ নম্ব‌রে এক‌টি, রা‌য়েরবাজা‌রে এক‌টি এবং মোহাম্মদপূর টাউন হল মা‌র্কেটে এক‌টি। এই আট‌টি মা‌র্কেট ঝুঁ‌কিপূর্ণ। আমি অলরে‌ডি ব‌লে দি‌য়ে‌ছি এবং মা‌র্কেটে লা‌গি‌য়ে দি‌য়ে‌ছি (সতর্কতামূলক সাইনবোর্ড), এগু‌লো ঝুঁ‌কিপূর্ণ মা‌র্কেট।

তি‌নি ব‌লেন, মা‌র্কেটে যারা কর্তৃপক্ষ আছে তা‌দের‌ আমি ডে‌কে‌ছি। আমরা তা‌দের ব‌লে‌ছি অন‌্য জায়গায় চ‌লে যাও এই মা‌র্কেটগু‌লো‌কে আমা‌দের সংস্কার কর‌তে হ‌বে। এটা অত‌্যন্ত চ‌্যা‌লে‌ঞ্জিং। 

কারওয়ান বাজার সরা‌নোর প্রসঙ্গে তি‌নি ব‌লেন, কারওয়ান বাজার এখা‌নে থাক‌বে না। স‌রি‌য়ে গাবতলী এবং যাত্রাবা‌ড়ী নেয়া হ‌বে। এখা‌নে চার‌টি বি‌ল্ডিং আছে যেটা অত‌্যন্ত ঝুঁ‌কিপূর্ণ। তা‌দের স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। আমরা এই কারওয়ান বাজার সরা‌নোর জন‌্য যা যা করা দরকার অল‌রে‌ডি শুরু ক‌রে দি‌য়ে‌ছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!