[ রাজধানী ]
মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ দুই
মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ দুই- ফাইল ছবি
মিরপুরের ৬০ ফিট বারেক মোল্লা এলাকায় এসি মেরামতকারী প্রতিষ্ঠানে পুরাতন এসি মেরামতের সময় বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- টেকনিশিয়ান কামরুজ্জামান জাহিদ (২৫) ও সহকারী শিহাব ভূঁইয়া (২৫)।
সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে নেয়া হয়।
হাসপাতালে নিয়ে আসা এ আর এন্টার ট্রেডিং কর্পোরেশনের মালিক আতিকুর রহমান জানান, মনিপুর বারেক মোল্লা মোড়ে আমার প্রতিষ্ঠানে কাজ করে এরা দুজন। মোহাম্মদপুর থেকে এক কাস্টমারের বাসা থেকে এসি মেরামতের জন্য দোকানে নিয়ে আসে। রাতে তারা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে দুজন (দগ্ধ) আহত হয়।
.png)
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, উভয়ের হাত-পা, বুক ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে দুজনই চিকিৎসাধীন। তাদের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিস্ফোরণ
লিংক সফলভাবে কপি হয়েছে!