ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নিউমার্কেটের সামনের সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ১৬ এপ্রিল ২০২৩
নিউমার্কেটের সামনের সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত 
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেটের সামনের সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রোববার সকাল ৬টা থেকেই সড়কটি দিয়ে যান চলাচল করে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ২৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার পর থেকেই ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

এ বিষয়ে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বলেন, আগুন নেভানোর কাজ নির্বিঘ্নে শেষ করার জন্য নিউমার্কেটের আশপাশের সড়ক বন্ধ রাখার প্রয়োজন হয়েছিল। ফলে সায়েন্স ল্যাব থেকে হোম ইকোনমিক্স কলেজ পর্যন্ত যান চলাচল আজ সকাল ৬টা পর্যন্ত বন্ধ ছিল।

Advertisement

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ সকাল ৬টা থেকে সব ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!