শনিবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করছেন। সকাল সাড়ে ৭টায় পর থেকে রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ ভেতরে মুসল্লিদের প্রবেশ করতে দেখা গেছে।
ঈদের জামাতে প্রবেশমুখে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজর রয়েছে। ঈদ জামাতে আসা মুসল্লিদের তল্লাশি করার পরই জাতীয় ঈদগাহ প্রবেশ করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
.png)
মুসল্লিদেরও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা ব্যবস্থায় দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরাও সন্তোষ প্রকাশ করেছেন।
ছোট ছেলেকে কোলে নিয়ে রাজধানীর পুরান ঢাকা থেকে ঈদের নামাজ পড়তে এসেছেন আশারাফুল ইসলাম। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, আগে বাবার সঙ্গে ঈদের জামাত গ্রামের বাড়িতে পড়তাম। তবে কাজের কারণে ঢাকায় আছি। প্রথমবার ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহ এসেছি। এবার আমার ছেলেকে নিয়ে এসেছি। এখানে বড় জামাতের ঈদের নামাজ পড়ার অনুভুতিই আলাদা। খুব আনন্দ লাগছে।