[ রাজধানী ]
দুই ঘণ্টার ব্যবধানে ধূপখোলায় ফের আগুন
ফাইল ফটো
পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা বাজারে দুই ঘণ্টার ব্যবধানে ফের আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি রওনা হয়েছে।
সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ থেকে আগুন লেগেছিল। খবর পেয়ে রওনা হয়েছিল ফায়ার সার্ভিসও। তবে আগুন নিভে যাওয়ায় তারা ফিরে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, একই স্থানে আবারো আগুন লাগার সংবাদ পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের টিম জানায় যে- সেখানে ধোঁয়া ছিল, আগুন নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় তারা চলে এসেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!