[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাজাখালী এলাকার তুলাতলী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!