[ রাজধানী ]
মেট্রোরেলে ঢিল ছোড়া ভবন শনাক্ত
ফাইল ফটো
রাজধানীর শেওড়াপাড়া এলাকার যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছিল সেই ভবন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটি শনাক্ত করা হয়।
শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এ তথ্য দেন।
তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটি চিহ্নিত করা হয়েছে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকায় মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছুড়লে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।
.png)
সে সময় কর্তৃপক্ষ জানায়, গ্লাসে ঢিল লাগায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এরপর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!