[ রাজধানী ]
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
ছবি: প্রতীকী
রাজধানীর মহাখালী রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় মামুন নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারীরা জানান, মহাখালী রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন মামুন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
নিহত মামুন (৩৭) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মৃত মাঈনুদ্দিনের ছেলে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!