ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় উচ্চ পর্যায়ে পৌঁছেছি: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪২, ২৬ জুন ২০২৩
দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় উচ্চ পর্যায়ে পৌঁছেছি: মেয়র তাপস
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জনে আমরা উচ্চ পর্যায়ে পৌঁছেছি।  

তিনি বলেন, আজকের যে ৫টি কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করা হলো, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জনে আমরা উচ্চ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। স্বচ্ছতার সঙ্গে এরই মধ্যে এই প্রকল্পের ৯৭ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকও এই প্রকল্প বাস্তবায়নে খুশি হয়েছে। এই প্রকল্পে খালি থাকা পদে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে।

সোমবার নগর ভবনে দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র, নগর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, নগর উপাত্ত কেন্দ্র, নিরাপত্তা ও অন্তর্জাল পরিচালন কেন্দ্র এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস। 

দুর্যোগ মোকাবিলার প্রসঙ্গ টেনে ডিএসসিসি মেয়র বলেন, এখন যদি ভূমিকম্প হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এর তাৎক্ষণিক তথ্য পেয়ে যাবো। বন্যা, ঘূর্ণিঝড়সহ সব ধরনের তথ্য ও পূর্বাভাস পেয়ে যাবো। আমাদের মাঠ, খোলা জায়গা, পানির প্রবাহ, কোরবানির বর্জ্য অপসারণসহ সব ধরনের কার্যক্রম এই পরিচালনা কেন্দ্র থেকে পরিচালনা করতে পারবো। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, স্মার্ট নাগরিকের সব সেবা যেন আমরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে দিতে পারি সে জন্য আমাদের কাজ চলমান রয়েছে। রাস্তা খনন করার সময় গ্যাস বা অন্য যেকোনো লাইন কোথায় আছে সে তথ্যও আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে পারবো। ফলে যেকোনো দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!