ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ৪ জুলাই ২০২৩
উত্তরায় ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা
উত্তরায় ভোক্তা অধিকারের অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নানা অসঙ্গতির কারণে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরায় জহুরা মার্কেটে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সদস্যরা।

অভিযান শেষে ভোক্তা অধিকার জানায়, জহুরা মার্কেট কাঁচা বাজারে পরিচালিত অভিযানে সবজির দোকানগুলোতে মূল্য তালিকা পাওয়া যায়নি। এতে তিন ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি মুদি দোকানকেও জরিমানা করা হয়েছে। তবে ব্যবসায়ীরা নিজেদের ভুল স্বীকার করেছেন।

Advertisement

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, কাঁচা মরিচ বিক্রেতারা মরিচ ক্রয়ের কোন ক্যাশ মেমো দেখাতে পারেনি। এছাড়া দোকানগুলোতে ভিন্ন ভিন্ন দামে চিনি বিক্রি হচ্ছে। তাই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাইকারি পর্যায়ে যারা পণ্যের মূল্য বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!