ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তিন মাসের মধ্যে নতুন এলাকার প্রধান সড়ক নির্মাণের নির্দেশ ডিএনসিসি মেয়রের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ৯ জুলাই ২০২৩
তিন মাসের মধ্যে নতুন এলাকার প্রধান সড়ক নির্মাণের নির্দেশ ডিএনসিসি মেয়রের
ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনট্রাকশন ব্রিগেডের সমন্বয় সভায় কথা বলেন মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত এলাকার অন্তত তিনটি প্রধান সড়কের নির্মাণ কাজ৩ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। 

রোববার নগর ভবনে প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন রাস্তার জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনট্রাকশন ব্রিগেডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।

মেয়র বলেন, জনদুর্ভোগ লাঘবে নতুন এলাকার সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন প্রকল্পভুক্ত ৩টি প্রধান সড়ক: কসাইবাড়ী রোড, আজমপুর রোড ও হরিরামপুর রোড ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রকল্পভুক্ত অন্যান্য রাস্তাগুলোর উন্নয়ন কাজও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

Advertisement

তিনি বলেন, নতুন এলাকার জনগণের চলাচলের সুবিধার জন্য এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে। আমি ঐ এলাকার জনগণকে প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান করছি। রাস্তার সীমানার মধ্যে যাদের অবৈধ স্থাপনা রয়েছে নিজ দায়িত্বে সরিয়ে নেবেন। অবৈধ স্থাপনার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে কোনো বৈধ নোটিশ দেব না। নিজেরা না সরালে আমরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!