ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ১১ জুলাই ২০২৩
শাহজালালে ইয়াবাসহ দুইজন আটক
আটককৃত দুই ব্যাক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের দুই যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার সন্ধ্যা ৭টায় তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, আব্দুল মান্নান খাঁন ও নাহিদ শিকদার নামে দুই যাত্রী সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নভোএয়ারের ভিকিউ-৯৩৬ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। এ সময় আগে থেকে তৎপর থাকা এপিবিএনের গোয়েন্দা দল তাদের ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করে।  

Advertisement

তিনি জানান, নাহিদ শিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে এবং আব্দুল মান্নানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় যৌথভাবে ১ নম্বর আন্তর্জাতিক টার্মিনালের পার্কিং এলাকা থেকে আটক করা হয়।

পরে তাদের এয়ারপোর্ট আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মান্নান নিজের কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি নিজের পরিহিত প্যান্টের পকেট থেকে একটি পাউচে রক্ষিত ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেন।  

অন্যদিকে যাত্রী নাহিদ সিকদারকে অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনিও স্বীকার করেন যে, তার কাছে পাচারের উদ্দেশ্যে বহন করা ইয়াবা রয়েছে। এ সময় যাত্রী নাহিদের কাছ থেকে ১ হাজার ৪৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!