[ রাজধানী ]
লালবাগে কাঁঠাল গাছ থেকে পড়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
ছবি: প্রতীকী
রাজধানীর লালবাগ ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মো. আলম (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!