ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ১২ জুলাই ২০২৩
ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত
ফাইল ফটো

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। হাসপাতালগুলোতেও চাপ বেড়েছে ডেঙ্গু রোগীর। এ অবস্থায় হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর চাপ কমাতে ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোলের (সিডিসি) উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তিনি জানান, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। এটা হলে শিগগির পুরোপুরি ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!