[ রাজধানী ]
রাজধানীতে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী
রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শাহবাগ থেকে অজ্ঞাত ব্যক্তির ও পল্টন থানা এলাকায় থেকে সুনীল রায় নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার এসআই মো. ফারুক হোসেন সংবাদ পেয়ে সকাল ১০টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনের রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করেন।
পরে ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে পুরানা পল্টন বায়তুল খায়ের ভবনের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন পল্টন থানার এসআই মনজুরুল ইসলাম।
পরে তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মনজুরুল ইসলাম বলেন, নিহত সুনীল রায় কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার অরুণ রায়ের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!