বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিলে চিকিৎক মৃত ঘোষণা করেন।
নিহত পনির বিশ্বাসের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদর থানার যুগুনি ঘাট এলাকায়। তিনি শ্যামপুরের মাজার গেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
.png)
নিহত পনির চন্দ্র বিশ্বাসের বাবা প্রদীপ চন্দ্র বিশ্বাস বলেন, আমার দুই ছেলের মধ্যে পনির সবার বড়। কী কারণে সে গলায় ফাঁস দিল, বুঝতে পারছি না। আমাদের সঙ্গে তার কোনও মনোমালিন্য হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে জানানো হয়েছে।