ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অভিযানের পর ছোট ডাব ৪৫, মাঝারি ৬০ টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৪, ২৫ আগস্ট ২০২৩
অভিযানের পর ছোট ডাব ৪৫, মাঝারি ৬০ টাকায় বিক্রি
ফাইল ফটো

ডেঙ্গুর প্রভাবে লাগামহীন ডাবের দাম। এর পরিপ্রেক্ষিতে এবার ডাবের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানের পর উপস্থিত ক্রেতাদের মধ্যে ছোট ডাব ৪৫ টাকা, মাঝারি ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকা মূল্যে বিক্রি করা হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কারওয়ানবাজারের ডাবের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ডাব কেনা-বেচায় ক্যাশ মেমো না পাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

জরিমানা করা প্রতিষ্ঠান দুইটি হচ্ছে- মেসার্স নিউ কিসমত এন্টারপ্রাইজ ও এরশাদ এন্টারপ্রাইজ।

এই অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!