ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২৩
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া টিপু সুলতান নামে এক পথচারী জানান, খিলগাঁও রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের একটি জটলা দেখতে পান। তখন সেখানে গিয়ে দেখেন, ঐ ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে একটি সিএনজি অটোরিকশায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

এদিকে নিহতের স্ত্রী রাবেয়া বেগম জানান, তারা স্বামী-স্ত্রী খিলগাঁও রেলগেট এলাকায় ফুটপাতে থাকেন। খোরশেদ আলী ভিক্ষাবৃত্তি করেন। তাদের বাড়িয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কমলাপুর গামী একটি ট্রেনের ধাক্কা লাগে তার। এতে তার মাথায় গুরুতর আঘাত পান।

ডেইলি-বাংলাদেশ/এএল/ আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!