[ রাজধানী ]
কৃষি মার্কেটে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে সেনা-বিমান বাহিনী
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার ভোরে লাগা এ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, ভোর ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ভোর ৩টা ৫২ মিনিটে।
পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ১৩৭ জন সদস্য কাজ করে যাচ্ছে।
.png)
এদিকে, উদ্ধার অভিযান ও সার্বিক শৃঙ্খলায় ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বিজিবি, এনএসআই, স্কাউটের ভলান্টিয়ার সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টার দিকেও কৃষি মার্কেটের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ব্যবসায়ীরা সাধ্যমতো নিজেদের দোকানের মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!