ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মতিঝিলে সেনাকল্যাণ ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২৩
মতিঝিলে সেনাকল্যাণ ভবনে আগুন
ফাইল ফটো

রাজধানীর মতিঝিলে সেনাকাল্যাণ ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। ভবনটির অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

সোমবার রাত ৮টা ৫৫মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিক জানার পর রাত ৯টা ৯ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

Advertisement

তিনি জানান, মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলার আগুনে সংবাদ পাওয়া যায় ৮টা ৫৫ মিনিটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!