ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মগবাজারে ফ্ল্যাট থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৩
মগবাজারে ফ্ল্যাট থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

রাজধানীর হাতিরঝিলের বড় মগবাজারের একটি বাসা থেকে ফারজানা (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাকিবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে বড় মগবাজার একটি ভবনের তৃতীয় তলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

এসআই আরো বলেন , শাহাবুদ্দিন সবুজ নামের টায়ার ব্যবসায়ীর বাসায় ফারজানা গৃহকর্মী হিসেবে কাজ করতো। গৃহকর্তা শাহাবুদ্দিন সবুজ ব্যবসায়িক কাজে বরিশালে গিয়েছিলেন, গতকাল শনিবার রাত দেড়টার দিকে বাসায় ফিরে এসে ড্রয়িং রুমের বাথরুমের দরজা বন্ধ পায়। পরে ফ্রেশ হয়ে‌ পুনরায় বাথরুমের দরজার নক করে কোনো সাড়া শব্দ না পেয়ে বাসার সকলে মিলে দরজা ভেঙে ফেলেন। তারা দেখতে পান বাথরুমের কাপড় টানানোর স্টেনে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ফারজানা।

পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃত ফারজানা ভোলা তমিজ উদ্দিন উপজেলার চর জহুরদ্দিন গ্রামের  মো. রবিউল ও মা আছিয়া বেগমের মেয়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: গৃহকর্মী
লিংক সফলভাবে কপি হয়েছে!