[ রাজধানী ]
যাত্রাবাড়ী থেকে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
গ্রেফতার পাচঁ ছিনতাইকারী
রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এসব তথ্য জানান।
.png)
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দেওয়ার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!