ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকা মেডিকেল কলেজে দালাল চক্রের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩২, ১৩ অক্টোবর ২০২৩
ঢাকা মেডিকেল কলেজে দালাল চক্রের সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ড থেকে মো. শরীফ নামে (৩০) এক দালাল চক্রের সদস্যকে আটক করেছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়।

উজ্জ্বল বেপারী বলেন, ‘আমরা বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছি দালাল চক্রের বিরুদ্ধে। আমাদের নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে জানতে পারি, দালালরা রোগী ভাগিয়ে নিতে জরুরি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে অবস্থান করছে। পরে ঘটনাস্থলে এসে দেখি, সুমন নামের একটি রোগীকে রাজারবাগ বিএনকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মো. শরীফ। 

Advertisement

অভিযোগ স্বীকার করে শরীফ বলেন, ‘আমি ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে রাজারবাগের বিএনকে আইসিইউ হাসপাতালে পাঠাই। এতে রোগী প্রতি ১ হাজার টাকা কমিশন পাই।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেলের আনসার পিসি উজ্জল বেপারী দালাল শরীফকে আটক করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন, আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। শাহাবাগ থানা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!