ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২০ অক্টোবর ২০২৩
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা!
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকার একটি বাসায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শেখ মোস্তাফিজুর রহমান কাজল (৪৬) নামের এক ব্যক্তি ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সত‍্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঐ বাসা থেকে গলায় কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে মোস্তাফিজুরের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানতে পারি মোস্তাফিজ একজন ফ্রিল্যান্সার ছিলেন। সেই সঙ্গে তিনি মোবাইলে ক্যাসিনো খেলায় আসক্ত ছিলেন। দুপুরে তিনি তার স্ত্রীর কাছে টাকা চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। 

মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

মোস্তাফিজুর খুলনা সদরের টেংক রোডের মৃত আব্দুল শেখের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের ১৪ নং রোডের ৮ নং বনশ্রীর একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

মৃতের স্ত্রী মিলি আক্তার জানান, মোস্তাফিজুর পেশায় একজন ফ্রিল্যান্সার। দুপুরে পারিবারিক বিষয় নিয়ে আমার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর রাগান্বিত হোয়ে সে ঘরের দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায়,পরে ঘরের দরজা জোড়ে ধাক্কা দিলে সেটা খুলে যায়। তখন দেখি গলায় কাপড় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে মুস্তাফিজুর। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করি। পরে পুলিশের সহযোগিতায় তার মরদেহটি নামিয়ে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!