ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৮, ২৮ অক্টোবর ২০২৩
রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাইল ফটো

নিরাপত্তার স্বার্থে রাজধানীতে ১১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে রাত থেকে রাজধানীতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। এর মধ্যে ৫ প্লাটুন রাতে রাজধানীতে টহল দেবে (রমনায় এক প্লাটুন, মতিঝিলে ২ প্লাটুন, পল্টনে ২ প্লাটুন)। আর প্রধান বিচারপতির বাসভবনে নিরাপত্তার জন্য আগে থেকেই ৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সচিবালয়ে আছে ২ প্লাটুন। সব মিলিয়ে ১১ প্লাটুন বিজিবি রাজধানীতে মোতায়েন আছে। ১২ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!