ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় ক্রেনের আঘাতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ৭ ডিসেম্বর ২০২৩
ঢাকায় ক্রেনের আঘাতে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনা ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ঐ ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

বর্তমানে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে। লাইনচ্যুত হওয়া ইঞ্জিন ও বগি উদ্ধার এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!