[ রাজধানী ]
মহাখালীর খাজা টাওয়ারে আবারও আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আবারও আগুন লেগেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন স্থানীয়রা।
মঙ্গলবার বিকেলের দিকে খাজা টাওয়ারের অষ্টমতলায় এসি থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক।
.png)
গত ২৬ অক্টোবর খাজা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ১৬ ঘণ্টা পর ২৭ অক্টোবর সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন করে ফায়ার সার্ভিস।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!