ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬, ১৫ জানুয়ারি ২০২৪
ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির একটি ভবনে আস্তরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ ইসমাইল নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার রাতে ধানমন্ডি ২৭ নম্বর রোডে এ  দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর পাকা গ্রামের নজ্রুল ইসলামের ছেলে।

Advertisement

নিহতের ভাগনে আল-আমিন বলেন, ধানমন্ডি ২৭ নম্বর রোডের ৯ তালা ভবনের একটি কক্ষে আস্তরের কাজ করার সময় আমার মামা ইসমাইল বাইরে থেকে বিদ্যুতের লাইন টেনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাচা থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!