শুক্রবার দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মর্গে থাকা দুইটি মরদেহের জন্য এখনো কোনো স্বজন আসেনি বলে জানা গেছে।
পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ডিএনএ স্পেশালিস্ট আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা দুটি মরদেহ নজরুল ইসলাম, হাসিনা বেগম, আমিনা বেগম এবং ওয়ালিউল্লাহ নামে চারজন নিজেদের স্বজন বলে দাবি করছেন। এ দুটি মরদেহের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় চেনা যাচ্ছে না। আমরা স্বজনদের ডিএনএ নমুনা রেখেছি। নমুনা পরীক্ষা শেষে তাদের প্রকৃত পরিচয় জানা যাবে।
তিনি আরো জানান, মর্গে থাকা আরো দুইটি মরদেহের জন্য এখনো কোনো স্বজন আসেননি।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে।