[ রাজধানী ]
কমলাপুরে কড়াকড়ি
টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না যাত্রীদের
ছবি: সংগৃহীত
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেশ কড়াকড়ি চলছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। কারো কাছে টিকিট না পেলে তাকে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার স্টেশনে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা গেছে, চেকিংয়ের সময় অনেক যাত্রীই বিনা টিকিটে প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করেছেন। এ সময় যাত্রীদের মধ্যে অনেকেই ঢাকায় আসার টিকিট, গত বছরের টিকিট, টিকিট ছাড়া অন্য কাগজ প্রদর্শন করতে দেখা গেছে। আবার কেউ কেউ ‘টিকিট অন্যজনের কাছে আছে’, ‘টিকিট নিয়ে আসছি’-এমন নানা অজুহাত দেখিয়েছেন।
.png)
কমলাপুর রেলস্টেশনের মাস্টার শাহাদাৎ হোসেন বলেন, ‘টিকিট যার ভ্রমণ তার’ পদ্ধতি নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। ট্রেনে ভ্রমণ করতে হলে টিকিট নিয়েই ভ্রমণ করতে হবে। যেসব যাত্রী বিনা টিকিটে ভ্রমণের উদ্দেশ্যে স্টেশনে এসেছেন, তাদের আমরা প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছি না।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!