ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২, ২২ মার্চ ২০২৪
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৮
ছবি প্রতীকী

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা সহজডটকমের কর্মকর্তা মিজান ঢালীসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৩।

আরো পড়ুন: রেলের টিকিট কালোবাজারির আদ্যোপান্ত

Advertisement

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজডটকম এ কর্মরত মিজান ঢালী ও অন্যান্য পর্যায়ের দুজনসহ টিকিট কালোবাজারি চক্রের আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুতকৃত ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এ বিষয়ে শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!