[ রাজধানী ]
টাকার বিনিময়ে জাল সনদ বিক্রি করতেন কারিগরি বোর্ডের কম্পিউটার বিশেষজ্ঞ
সংগৃহীত ছবি
বিপুল পরিমাণ জাল সার্টিফিকেটসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে কারিগারি শিক্ষাবোর্ডের সনদ বিক্রি করে আসছিলেন।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান।
.png)
তিনি বলেন, শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই ৩০ থেকে ৫০ হাজার টাকায় কারিগারি শিক্ষাবোর্ডের সনদ বিক্রি করে আসছিলেন। প্রতিষ্ঠানটির সার্ভার তার নিয়ন্ত্রণে থাকায় অনলাইনেও এসব সার্টিফিকেটের অস্বিত্ব পাওয়া যায়।
তিনি আরো বলেন, শামসুজ্জামান শিক্ষাবোর্ড থেকে সনদ ছাপানোর অরিজিনাল কাগজ চুরি করেছেন। পরে ঐসব কাগজে সনদ ছাপিয়ে নির্দিষ্ট শিক্ষার্থীর কাছে বিক্রি করতেন। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছেন কিনা, তা জানতে তদন্ত চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস/এমআরকে/এআর/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!