বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু।
নৌ-পুলিশের সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, ঢাকা থেকে ভোলাগামী এমভি তাশরিফ-৪ লঞ্চকে এমভি ফারহান লঞ্চ ধাক্কা দিলে ৫ জন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল, হঠাৎ রশি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতদের তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে।