ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গরমে ঢাকায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ২৩ এপ্রিল ২০২৪
গরমে ঢাকায় পথচারীর মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অতিরিক্ত গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলমগীর শিকদার (৫৬) নামের এক পথচারী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গুলিস্তান টোল প্লাজার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান আলমগীর। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আলমগীরের ভাই মো. রবিউল আলম শিকদার জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে তার ভাইকে দেখেন তারা। তিনি বলেন, অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আলমগীরের। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি প্রেসে চাকরি করতেন আলমগীর।

তিনি আরো জানান, তাদের বাড়ি যাত্রাবাড়ীর কাজলা পশ্চিম শিবির নয়ানগর এলাকায়। বাবার নাম জমির শিকদার। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!