[ রাজধানী ]
কাফরুলে বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার ৭
ফাইল ফটো
রাজধানীর কাফরুলে একটি বাড়িতে দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী।
গতকাল সোমবার রাতে কাফরুল থানা এলাকার বর্ণমালা সড়কের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন- রাফি (২০), মো. বাচ্চু মিয়া (৪৯), মো. ইমরান হোসেন (২৪), রুমা (৪০), আছিয়া (২২), সুমি (৩০) এবং রিতু (২০)।
.png)
এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ ফারুকুল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি- একটি বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কাজ চলে। এরপর ফোর্স পাঠিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!