[ রাজধানী ]
শাহবাগ থানা ছাত্রলীগ ও কাউন্সিলর অফিসে ভাঙচুর
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর শাহবাগ থানা ছাত্রলীগের অফিস এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের অফিস ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। যদিও কারা এসব ভাঙচুর করেছে সেই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় আসাদুজ্জামান আসাদের অফিসে ৩টি কক্ষের আসবাবপত্র, এসি ও দলীয় নেতাদের ছবি ভাঙচুর করে।
এক সূত্রে জানা যায়, একটি পক্ষ বেলা সাড়ে ১১টার দিকে একদল আন্দোলনকারী পিজি হাসপাতালের সামনে থেকে আসাদুজ্জামান আসাদের অফিসে যান। সেখানকার ভাঙচুর চালায়। অন্যদিকে আরেকটি দল শাহবাগ থানা ছাত্রলীগের অফিসে হামলা চালায়। তারাও অফিসের চেয়ার-টেবিল থেকে শুরু করে সব জিনিসপত্র ভাঙচুর করে।
.png)
এ বিষয়ে ছাত্রলীগ কিংবা কাউন্সিলরকে না পাওয়াতে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/এমএস/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শাহবাগ
লিংক সফলভাবে কপি হয়েছে!