রোববার দুপুর ১২টা থেকে পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নেন তারা। পরে সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত পুলিশ সদস্যদের চারজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে সদর দফতরের ভেতর থেকে চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ সদর দফতরে কর্মরত অ্যাডিশনাল ডিআইজি কামরুল ইসলাম বলেন, বর্তমানে যিনি আইজিপি তিনি অতীতের কোনো আইজিপির মতো নন। তিনি আপনাদের দাবির ব্যাপারে ওয়াকিবহাল। আপনাদের দাবি তিনি শুনেছেন। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
.png)
তিনি বলেন, চাকরি হারানোর নানা কারণ ছিল। কার কী কারণে চাকরি গেছে, তা বিশ্লেষণ করতে হবে। অহেতুক কারো চাকরি গেলে অবশ্যই তারা চাকরি ফেরত পাবেন, তবে এজন্য একটা প্রসিডিউর রয়েছে। এজন্য আইজিপি মহোদয় আপনাদের সঙ্গে বসে কথা বলতে চান। সর্বশেষ খবর অনুযায়ী আইজিপির সঙ্গে তাদের বৈঠক চলছে।
এদিন বিকেল থেকে পুলিশ সদর দফতরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে বিক্ষোভ ও স্লোগান দেন চাকরিচ্যুতরা। এতে করে পুলিশ সদর দফতরের সামনে সড়কে যান চলাচল স্থগিত হয়ে যায়।